রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

টিউলিপের বিরুদ্ধে সম্ভাব্য রায় নিয়ে যা বললেন ব্রিটিশ আইনজীবীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় রায় আগামী ১লা ডিসেম্বর দেওয়া হবে। সাবেক সিটি মিনিস্টার টিউলিপকে ঘিরে গঠিত এই মামলাকে ব্রিটেনের পাঁচজন শীর্ষস্থানীয় আইনজীবী ‘সাজানো এবং অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

ব্রিটেন বাংলাদেশের রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে তারা বলেছেন, সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক এই মামলা লড়ার ‘ন্যূনতম অধিকারও পাননি’। বাংলাদেশে চলমান মামলাকে ‘পরিকল্পিত’ হিসেবে বর্ণনা করা হয়েছে চিঠিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ আইনজীবীদের এই দলে চেরি ব্লেয়ার কে সি, ফিলিপ স্যান্ডস কে সি ও জিওফ্রে রবার্টসন কে সি রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই আইনজীবীদের দাবি—টিউলিপ তার মামলায় স্বাভাবিক অধিকার পাননি। অভিযোগ সম্পর্কে পূর্বে জানানো হয়নি এবং তার আইনি প্রতিনিধিত্বের সুযোগও সীমিত করা হয়েছে।

তাদের অভিযোগ, টিউলিপ যে আইনজীবীকে নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দি করা হয়েছে। তার মেয়েকেও হুমকি দেওয়া হয়েছে। গত আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর টিউলিপ, তার মা, ভাই, বোনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। অভিযোগ রয়েছে, হাসিনার প্রভাব ব্যবহার করে পূর্বাচলে তার মায়ের জন্য প্লট নিয়েছিলেন টিউলিপ, যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

টিউলিপ ব্রিটেনের নাগরিক ও নির্বাচিত এমপি হওয়ায় আইনজীবীরা বলেন, শক্ত প্রমাণ উপস্থাপন ছাড়া তাকে বাংলাদেশের হাতে প্রত্যার্পণ করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তাদের ভাষ্য, তিনি পলাতক নন এবং স্বাভাবিক আইনি লড়াইয়ের অধিকার তার প্রাপ্য।

দুর্নীতির অভিযোগ ওঠার পর ব্রিটেন ব্যাপক সমালোচনার মুখে জানুয়ারিতে মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। পদ ছাড়ার সময় তিনি জানান, সরকারের কাজে মনোযোগ ধরে রাখতে চান বলেই সরে দাঁড়িয়েছেন।

জে.এস/

টিউলিপ সিদ্দিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250