সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে শুনানি পেছাল *** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

পদ্মার এক চিতল ২২ হাজার টাকায় বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ১৪ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১০ কেজি ওজনের বিশাল আকারের একটি চিতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়।

বৃহস্পতিবার  (১৪ই নভেম্বর) ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে হরিরামপুর এলাকায় জেলের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ৬টার দিকে দৌলতদিয়া টার্মিনালে উন্মুক্ত নিলামে বাবুর আড়তে চিতল মাছটি প্রতি কেজি দুই হাজার টাকা দরে মোট ২০ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ গণমাধ্যমকে জানান, মাছটি প্রতি কেজি দুই হাজার দুইশ টাকা দরে মোট ২২ হাজার টাকায় রাজধানী ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা আল রাজিব গণমাধ্যমকে বলেন, সম্প্রতি নদীতে জেলেদের জালে প্রতিদিন বড় আকারের ঢাই, ব্লাক কার্প, রুই, কাতল, মৃগেল, বাঘা আইড়, পাঙ্গাস, ইলিশ, বোয়াল, চিতলসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।

ওআ/কেবি


চিতল মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250