বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ২রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রায়হান কবির সোহাগ নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার(পহেলা এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: ধানের তুষ মিশিয়ে ভুসির ব্যবসা, ২ লাখ টাকা জরিমানা

তিনি জানান, ২০১৮ সালের ২৪শে জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় ১০ বছরের শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ২৬শে জানুয়ারি সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজের কাছে প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি কুমিল্লার কোতোয়ালী এলাকার সোলায়মান কবির আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এইচআ/ 

ধর্ষণ মৃত্যুদণ্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250