মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

সিলেট টেস্ট: লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৃষ্টিস্নাত সিলেটের সবুজ উইকেটে প্রথম সেশনে স্বপ্নের মতো শুরুর পর দ্বিতীয় সেশনে ছিল কেবল হাহাকার। শুরুতে পেসার খালেদ আহমেদের দাপটের পর ব্যাট হাতে পাল্টা জবাব দেয় শ্রীলঙ্কা।

ষষ্ঠ উইকেটে দ্বিশতরানের জুটি গড়া কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা দুজনই ছুঁয়েছেন ব্যক্তিগত সেঞ্চুরি। অভিষেক টেস্ট খেলতে নামা নাহিদ রানা শুরুর দিকে এলোমেলো বোলিংয়ে দেদারসে রান দিলেও শেষ বেলায় ভয়ঙ্কর হয়ে উঠলেন।

তরুণ এই পেসারের তোপেই শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। ৬৮ ওভার ব্যাট করে ২৮০ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস। সমান ১০২ রানের ইনিংস খেলেছেন ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ ও অভিষিক্ত নাহিদ রানা। এছাড়া শরিফুল নিয়েছেন একটি উইকেট। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম সেশনে বলতে গেলে লঙ্কানদের দুমড়েমুচড়ে দিয়েছিল বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শ্রীলঙ্কা। প্রথম দুই সেশনে উইকেটের অপেক্ষায় থাকা নাহিদ রানা শেষ বেলায় এসে পরপর তিন ওভারে তুলে নিলেন তিন উইকেট।

আরো পড়ুন: আজ মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৭তম আসর

দুই সেঞ্চুরিয়ানের পর লেজের দিকের ব্যাটার প্রবাথ জয়াসুরিয়াকেও ফেরান। এরপর আর বেশিদূর এগোতে পারেনি সফরকারীরা। রান আউটে সমাপ্তি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের। কাসুন রাজিথার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন লাহিরু কুমারা। ২৮০ রানে থামে তাদের ইনিংস।

এদিকে প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান। একে একে সাজঘরে ফিরে গেছেন দুই উদ্বোধনী ব্যাটার জাকির হাসান, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। লঙ্কানদের চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

 এইচআ/

বাংলাদেশ-শ্রীলঙ্কা ১ম টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250