শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

আমির হামজার সব ওয়াজ-মাহফিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

হত্যার হুমকির পর নিরাপত্তার কারণে সারাদেশে নিজের ওয়াজ ও তফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজা। গতকাল রোববার (১৮ই জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আমির হামজা জানান, আজ সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় তার পূর্বনির্ধারিত সব ওয়াজ ও তফসির মাহফিলের শিডিউল স্থগিত থাকবে। এমন সিদ্ধান্তের জন্য আয়োজক কমিটির কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।

আমির হামজা লেখেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তফসির মাহফিলের সকল শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তফসির মাহফিলের শিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন। আমির হামজা।’

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরও এক পোস্টে প্রাণনাশের হুমকির কথা জানান মুফতি আমির হামজা। তিনি জানান, গত শনিবার (১৭ই জানুয়ারি) থেকে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

পোস্টে আমির হামজা আকুতি জানিয়ে লেখেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেন ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত করবেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন। আমির হামজা।’

এর আগে আমির হামজার পুরোনো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তাকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যাও দেন তিনি।

এদিকে তার এই বক্তব্যের প্রতিবাদে গতকাল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে নারীদের ঝাড়ুমিছিল হয়েছে। একই দিন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সোলাইমান চৌধুরী শিহাব নামের এক ছাত্রদল নেতা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং তার বাড়ি গাজীপুর জেলায়।

অপর দিকে আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সদর উপজেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

আমির হামজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250