মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

কর্মস্থলে উপস্থিত না হওয়ায় চিকিৎসককে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী বুধবার (৬ই ফেব্রুয়ারী) দু’দিনের সফরে সিলেট পৌঁছান। সকালে তিনি সিলেটের জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিকেলে সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে পাননি স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। এমনকি আরও যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এইদিন তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনসহ নিজ জন্মস্থানেও যান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বনাথ আমার জন্মভূমি। এখানে আমার বাবা ও মায়ের বাড়ি। অনেকদিন পর এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

আরো পড়ুন: চিকিৎসা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে স্বপ্ন

এ সময় তিনি উপজেলা পর্যায়ে তথা প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দিয়ে বলেন, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে শহরের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীরা ভিড় করবে না।

তিনি আরও বলেন, মেডিকেল কলেজগুলো শুধু সেবা নয়, শিক্ষা নেওয়ার জায়গা। এখানে গবেষণা করতে হবে। আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মনে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল বাড়াতে হবে।

এসি/

চিকিৎসক কর্মস্থল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250