মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

‘স্ল্যাপ ডে’ আজ, ভালোবাসায় প্রতারণার যন্ত্রণা কমাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

ভালোবাসা দিবস যেতে না যেতেই শুরু হলো অ্যান্টি-ভ্যালেনটাইনস সপ্তাহ। ‘স্ল্যাপ ডে’ দিয়ে শুরু হয় এই সপ্তাহ‌।‌ আজ ১৫ই ফেব্রুয়ারি পালিত হচ্ছে বিশেষ দিনটি। তবে কেন পালন করা হয় স্ল্যাপ ডে? কীভাবেই বা শুরু হল দিনটি পালন করা?

প্রাক্তনকে চড় মারার দিন হিসেবে পালিত হয় স্ল্যাপ ডে। দীর্ঘদিন ধরে মনে দুঃখ দিয়েছে কেউ। ভালোবাসার কথা বলে ঠকিয়ে গেছে প্রিয় মানুষ।‌ দীর্ঘদিন ধরে মিথ্যা আশ্বাস দিয়েছে সে। তাকে ‘শিক্ষা’ দিতেই এমন দিনের শুরু। নিজের রাগ ও ক্ষোভের কথা তাকে জানাতেই স্ল্যাপ ডে পালন করা হয়।

আরো পড়ুন : ফুটপাতে চা বিক্রি করে এখন কফি শপের মালিক

স্ল্যাপ ডে আসলে একটি প্রতীকী দিন। ভালোবেসে যারা ঠকেছেন, তাদের জন্য এই বিশেষ দিন। ভালোবাসার বিনিময়ে যারা ভালোবাসা পাননি। বরং অপমান, লাঞ্ছনা ও দুঃখ পেয়েছেন, তাদের সমবেদনা জানিয়ে এই দিনটির আয়োজন। ভালোবাসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ভালোবাসা হারানোও ভীষণ যন্ত্রণাদায়ক। আর তা যদি একজনের দোষের জন্য হয়, তবে আরও বেশি যন্ত্রণার। সেই যন্ত্রণা কিছুটা কমাতেই পালন করা হয় স্ল্যাপ ডে।

এস/ওআ/ আই.কে.জে/ 


প্রাক্তন থাপ্পর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250