শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

একসঙ্গে কাজ করতে ভারতকে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৩ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারতের সঙ্গে সম্পর্কে যে ছন্দপতন ঘটেছে, তা কাটিয়ে উঠে একসঙ্গে কাজ করার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ই জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ‘ইনডিয়ান এক্সপ্রেসে’ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, ‘ইতিবাচক ও বাস্তবসম্মত সহযোগিতা থেকে আমাদের জনগণের জন্য অনেক কিছু অর্জন করা সম্ভব। এই সুযোগ আমাদের হাতছাড়া করা উচিত হবে না।’

‘আসুন একসাথে কাজ করি’ শিরোনামের এই নিবন্ধের শুরুতেই ভারতের সঙ্গে সম্পর্কের ছন্দপতনের প্রসঙ্গ টেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি লিখেছেন, ‘২০২৪ সালের জুলাই-অগাস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয়, শেখ হাসিনা সরকারের পতন যে আসন্ন ছিল, ভারতীয় প্রশাসন তা ধারণাও করতে পারেনি।’

তৌহিদ হোসেন লিখেছেন, ‘আমাদের অবস্থান প্রথম থেকেই স্পষ্ট, আমরা ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা আশা করি, ভারতের পক্ষ থেকেও আমাদের এই ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটবে। গত ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফর ছিল এ বিষয়ে ইতিবাচক একটি পদক্ষেপ।’

বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই যে দুই দেশের অংশীদারত্বের ইতিহাসের সূচনা হয়েছিল, সে কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা লিখেছেন, ‘এই সহযোগিতা অব্যাহত রাখা দুই দেশের জনগণের জন্যই কল্যাণকর হবে।’

হা.শা./কেবি

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250