রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

স্বামীর জন্মদিনে মিষ্টি উইশ ঐশ্বরিয়ার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রায় এক বছর ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে বিচ্ছেদ আলোচনাই চলছে সর্বত্র। সেই আলোচনার মধ্যই বুধবার (৫ই ফেব্রুয়ারি) ৪৯ বছর পূর্ণ করলেন অভিষেক বচ্চন। 

স্বামীর জন্মদিনে সকাল থেকেই ঐশ্বরিয়ার ইনস্টাগ্রামে দেখা যায়নি কোনও পোস্ট। তবে রাত বাড়তেই নীরবতা ভাঙলেন তিনি। একই সঙ্গে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিলেন মিষ্টি বার্তা। 

সন্ধ্যায় ঐশ্বরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের ছোটবেলার একটি ছবি প্রকাশ করেন। সাদাকালো সেই ছবিতে দেখা যাচ্ছে, খেলনা গাড়ির উপর বসে আছেন অমিতাভপুত্র।  

সেই ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লেখেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। সুস্বাস্থ্য, ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক তোমার জীবন। ভালো থেকো তুমি।

আরও পড়ুন: নিকের সঙ্গে সম্পর্কে যেতে দ্বিধায় ছিলেন প্রিয়াঙ্কা!

ঐশ্বরিয়ার এই পোস্ট আসার পরেই শান্তির শ্বাস ফেলেছেন তার অনুরাগীরা। সম্পর্ক যে টিকে আছে সেই বার্তাই যেন স্পষ্ট জানিয়ে দিলেন ঐশ্বরিয়া। 

এসি/ আই.কে.জে/  

ঐশ্বরিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250