মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

দেশসেরা মফস্বলের স্কুল, ঢাকায় সেরা যারা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (১২ই মে) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। 

প্রকাশিত ফলাফলে দেশসেরা হয়েছে, নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল। স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। একই সঙ্গে ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ পেয়েছেন।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল। প্রতিষ্ঠানটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৮ জনই জিপিএ-৫ পেয়েছেন।

তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাইস্কুল। ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জনই জিপিএ-৫ পেয়েছেন। তবে স্কুলটির সবাই পাস করতে পারেননি। পাসের হার ৯৯ দশমিক ৫৭ শতাংশ।

চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল। শতভাগ পাসের পাশাপাশি স্কুলটির ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৯৯ জন। পঞ্চম অবস্থানে রয়েছে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল। ৭৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬২২ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ। ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০৫ জন, এবং স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

আরো পড়ুন: ঈদুল আজহার পরে শনিবার খোলা রাখা না-ও লাগতে পারে: শিক্ষামন্ত্রী

সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল। ২ হাজার ১৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫২৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন, পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ। অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাইস্কুল। ১৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩৮ জন, এবং স্কুলটির পাসের হার শতভাগ।

নবম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাইস্কুল। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৫৯ জন, এবং প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ। দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল। ২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৫৬ জন, এবং স্কুলটির পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।  

এসি/

ঢাকা দেশসেরা স্কুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250