মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

শিরোপা নিয়ে দেশে ফিরলো সাফ চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। 

আজ সোমবার (১১ই মার্চ) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায় প্রীতি-ইয়ারজানরা। 

দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের নারীদের জয়রথ চলছেই। গত মাসে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে যুগ্ম শিরোপার পর এবার সাফ অ-১৬ টুর্নামেন্টে একক শিরোপা। গতকাল টাইব্রেকারে ভারতকে হারিয়ে নেপালের মাটিতে চ্যাম্পিয়নের উল্লাস করেছে বাংলাদেশ। 

নেপালের কাঠমন্ডুতে গতকালকের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে জয়লাভ করে বাংলাদেশ। টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটিই তিনি ফিরিয়ে দেন। বিশেষ করে ভারতের শেষ শটটি সেভ করতে পারায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।

এদিকে, মাঠের পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপাজয়ীরা। 

আরও পড়ুন: দেশকে চ্যাম্পিয়ন করিয়ে কাঁদলেন গোলরক্ষক ইয়ারজান

‘১৬ নিচে যারা (মেয়ে) তারা তো ভারতকে তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। তাদেরকে আমি ডাকবো এবং তাদেরকে ডেকে প্রাইজমানি দিয়ে উৎসাহিত করব’—আজ (সোমবার) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২০২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এক অভিনন্দন বার্তায় বলেন, সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ আরও একটি সাফল্য সৃষ্টি করলো।

এসকে/ 

চ্যাম্পিয়ন সাফ অনূর্ধ্ব-১৬

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250