মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীত আসার আগেই বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা *** হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার *** কৃষ্ণসাগরে জাহাজে রুশ হামলা: ২ নাবিক নিহত, ভারতীয় আহতের নিন্দা দিল্লির *** শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী *** নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত *** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় আসছেন আজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ পূর্বাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেস এক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ শুক্রবার (১৮ই জুলাই) ঢাকায় আসছে। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন স্পেস এক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসছে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারত্বের দিকগুলো মূল্যায়ন করতে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নিতে। পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের অফিশিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বার্তায় এসব কথা জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন, এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে। স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

জে.এস/

স্টারলিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250