মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

স্টারবাকস বয়কটের ডাক নিউইয়র্ক মেয়র মামদানির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি স্টারবাকস বয়কট করার আহ্বান জানিয়েছেন। ইউনিয়নের ‘ন্যায্য চুক্তি’ না হওয়া পর্যন্ত জনগণকে এই কফি চেইন এড়িয়ে চলতে অনুরোধ করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শুক্রবার (১৪ই নভেম্বর) মামদানি বলেন, স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তির জন্য লড়াই করছেন। তারা যতক্ষণ ধর্মঘটে রয়েছেন, ততক্ষণ আমি স্টারবাকস থেকে কিছুই কিনব না এবং আপনাদেরও আমাদের সঙ্গে যোগ দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, স্টারবাকসের কর্মীরা ‘ন্যায্য চুক্তির’ দাবিতে ধর্মঘট করছেন। রেড কাপ ডে-র দিনেই স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ‘রেড কাপ বিদ্রোহ’ নামে এই ধর্মঘট শুরু করছেন।

কোম্পানির সবচেয়ে ব্যস্ততম ইভেন্ট হচ্ছে রেড কাপ ডে। এ সময় গ্রাহকেরা বিনামূল্যে হলিডে কাপ পেতে লাইনে দাঁড়ান। ফলে কোম্পানির ওপর এই ওয়াকআউটের প্রভাব সর্বাধিক হবে বলে আশা করছে ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের ২৫টিরও বেশি শহরের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিয়েছেন।

স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড জানিয়েছে, স্টারবাকস আলোচনায় রাজি হয়নি। তারা সতর্ক করেছে, যদি চুক্তি সংক্রান্ত আলোচনা এগোতে না পারে, তাহলে ধর্মঘট আরো বড় হতে পারে।

স্টারবাকস কর্মীদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইউনিয়নের দাবিগুলো অযৌক্তিক। কারণ কোম্পানি তাদের উচ্চ বেতন এবং সুবিধা দিচ্ছে। তাদের যুক্তি অনুযায়ী, গড়ে কর্মীরা প্রতি ঘণ্টায় ১৯ ডলার পান এবং অন্যান্য সুবিধাসহ ৩০ ডলারের বেশি উপার্জন করছেন।

জে.এস/

জোহরান মামদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250