বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সাগর-রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে : তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার (১৮ই আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।

তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।

নাহিদ ইসলাম আরও বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।

ওআ/ আই.কে.জে/


সাগর-রুনি হত্যা মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250