শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সরকারি আবেদনে মিলেনি সাড়া, নিজ খরচে বেড়িবাঁধ বানাচ্ছেন গ্রামবাসী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ক্রমাগত ভাঙনে গত কয়েক বছরে গ্রামের নদী তীরবর্তী বেশকিছু ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্ষেত বিলীন হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার আবেদন করা হলেও কোনো ফল হয়নি।

সেজন্য নিরুপায় হয়ে নিজ উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে প্রায় ২ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ তৈরি করছেন মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর গ্রামের বাসিন্দারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

আরো পড়ুন: পুকুরের জালে উঠে এলো জ্যান্ত ইলিশ

সম্প্রতি শতাধিক গ্রামবাসী মিলে ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধ তৈরির কাজ শুরু করেন। দোরান নগর গ্রামের বাসিন্দা প্রকৌশলী রথিন্দ্রনাথ মন্ডল বলেন, গ্রামের মধ্যে নদীর পার ভাঙছে অনেকদিন ধরেই। ফসলি জমিও বিলীন হয়ে যাচ্ছে। বছর পাঁচেক ধরে এই ভাঙন আরো তীব্র হয়েছে। এ থেকে রক্ষা পেতে পানি উন্নয়ন বোর্ডের কাছে অনেকবার ধরণা দিলেও কোনো কাজ হয়নি। নিরুপায় হয়ে নিজেদেরকেই উদ্যোগ নিতে হয়েছে।

স্থানীয় ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন, গত বছর গ্রামবাসীর উদ্যোগে ৮ লাখ টাকা ব্যয়ে বাঁশ, কাঠ দিয়ে ৮টি বেড়িবাধ নির্মাণ করা হয়েছিল। এবার বাঁধটি আরো মজবুত করতে নতুন করে ইট, বালু, রড দিয়ে কংক্রিট ঢালাইয়ের পিলার যুক্ত করা হচ্ছে। এতে এবার অন্তত ১৫ লাখ টাকা ব্যয় হবে যার অর্থায়নে রয়েছে গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষ।

এ বিষয়ে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন বলেন, দুরান নগর এলাকায় ভাঙনের খবর আমাদের জানা নেই। সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করার পর সেখানে ভাঙনের তীব্রতা থাকলে আগামী বর্ষার আগেই বেড়িবাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল বলেন, সমাজে যারা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

এইচআ/ 


স্বেচ্ছা্শ্রম বেড়িবাঁধ নির্মাণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250