বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি *** সারাদিনই থেমে থেমে বৃষ্টির আভাস, কমবে কাল থেকে *** কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহতের ঘটনায় গ্রেপ্তার কিশোরকে আদালতে পাঠাল পুলিশ *** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

পুকুরের জালে উঠে এলো জ্যান্ত ইলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি মসজিদের পুকুর সেচে এক কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। সাগরের লোনাপানির এ মাছ কীভাবে মিঠাপানির পুকুরে বড় হলো তা নিয়ে চলছে আলোচনা।

শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমিহীন বাজারের পাশে এনামুল হক মিয়া মেম্বারের মসজিদের পুকুর থেকে ইলিশ মাছটি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাছের সজিব বলেন, মসজিদের পুকুর সেচে মাছ ধরার জন্য জাল ফেলা হয়। পরে অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটি দেখে অনেকে হতবাক হয়ে যান। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।

স্থানীয়রা জানান, নদী থেকে কোরাল মাছের পোনা এনে ওই পুকুরে ছাড়া হয়েছিল। এরমধ্যে যে ইলিশ মাছ থাকবে তা কেউ ধারণাই করতে পারেনি। খবর শুনে জ্যান্ত ইলিশ দেখতে আশপাশের লোকজন মসজিদের পুকুরপাড়ে জড়ো হন। মাছটি সংরক্ষণ করে রাখা হয়েছে।

আরো পড়ুন: অভিযানে জব্দ ৩৫ মণ জাটকা গেলো এতিমখানায়

স্থানীয় সাংবাদিক মো. আবদুল হামিদ রনি বলেন, জ্যান্ত ইলিশ দেখার সৌভাগ্য জেলে ছাড়া কারো হয় না। আজ দেখলাম। লোনাপানির এ মাছটি পুকুরে বড় হয়েছে শুনে অনেকেই অবাক হয়েছে। এই মাছ পুকুরে চাষ সম্ভব কিনা সংশ্লিষ্ট দপ্তরে গবেষণার অনুরোধ জানাচ্ছি।

কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম সরকার বলেন, গবেষণায় দেখা গেছে স্বাদু পানিতে ইলিশ মাছ কম বাড়লেও একটা সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে বাণিজ্যিকভাবে এটি লাভজনক নয়। এছাড়া স্বাদু পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না। নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে আসতে পারে।

এসি/



পুকুর জ্যান্ত ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায়

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা

🕒 প্রকাশ: ০৫:১৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

🕒 প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250