শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু আর নেই *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে *** নরেন্দ্র মোদিকে রাহুল গান্ধীর হুঁশিয়ারি, ‘মি. মোদি, আপনার যা খুশি করুন... সবাইকে গ্রেপ্তার করুন’ *** প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক অংশীদারত্ব ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুরের ধারাবাহিকতায় রবীন্দ্রনাথের ছবিতে কালি *** সবাই পুরুষ জেনেও উড়োজাহাজে সিজেপি নেতাদের ধরতে নারী পুলিশ কেন *** সিজেপির নেতা–কর্মীদের ধরপাকড়ের পেছনে নরেন্দ্র মোদি সরকারের উদ্বেগ কী

পুকুরে জাল টানতেই ধরা পড়লো ২ ইলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

খুলনার পাইকগাছা উপজেলায় একটি সরকারি পুকুরে ধরা পড়েছে ২টি ইলিশ।

শুক্রবার (১৯শে জানুয়ারি) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে ইলিশ ২টি ধরা পড়ে। পুকুরে ইলিশ পাওয়ার খবর শুনে তা দেখতে ভিড় করেন স্থানীয়রা।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, সোলাদানা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে অন্য মাছের সঙ্গে ২টি ইলিশ পাওয়া গেছে। প্রতিটি ইলিশের ওজন প্রায় ৭০০ গ্রাম। 

পুকুরের পাড় ডুবে ইলিশ মাছ এসেছে কিনা জানতে চাইলে ইউএনও বলেন, হতে পারে। সম্প্রতি কোনো জলোচ্ছ্বাস হয়নি। বেশ কয়েক বছর আগে হয়েছিল। তখন মনে হয় নদী থেকে ইলিশ ২টি পুকুরে চলে আসে। পুকুরেই ইলিশ ২টি বড় হয়েছে এটা নিশ্চিত।   

পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, নদীর পাড়ের পুকুর তো, মনে হয় জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়েছে। পরে পুকুরের পানিতেই বড় হয়েছে।

স্থানীয়রা বলেন, পুকুরে ইলিশ পাওয়ায় তারা আনন্দিত। এর আগে কখনও পুকুরের ইলিশ দেখিনি তারা।

ওআ/

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250