মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

৬৯৫ কোটি টাকায় নেইমারের সাবেক ক্লাবে ‘ইতালিয়ান জিনিয়াস’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে যাওয়ার আগেই নতুন কোচ পেল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে ডাগআউটের দায়িত্ব দিয়েছে সিমোন ইনজাঘির কাঁধে। গত মাসে জর্জ জেসুসকে ছাঁটাই করার পর ইনজাঘির প্রতিই চোখ রেখেছিল সৌদি আরবের ক্লাবটি।

ইনজাঘিও পারেননি লোভনীয় প্রস্তাব ফেরাতে। গুঞ্জন আছে, দুই মৌসুমে ৫ কোটি ইউরো (৬৯৫ কোটি টাকা) বেতন পাবেন তিনি। তিনদিন আগেও তিনি ছিলেন ইন্টার মিলানের কোচ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইন্টার ছাড়েন। এর আগে থেকেই অবশ্য তার আল হিলালে যাওয়ার গুঞ্জন চলছিল।

৪৯ বছর বয়সী ইনজাঘিকে স্বাগত জানিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস চলে এসেছেন।’ এক ভিডিও বার্তায় ইনজাঘি বলেন, ‘আমি সিমোন ইনজাঘি এবং আল হিলালের সঙ্গে নিজের গল্প শুরু করছি আজ থেকে।’

ইন্টার মিলানে চার বছর কোচিং করিয়ে একবার সিরি আ, দুবার কোপা ইতালিয়া, তিনবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাঘি। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। এর আগে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব লাৎসিওর কোচ ছিলেন ৫ বছর।

১৫ই জুন থেকে আমেরিকায় শুরু হবে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ ‘এইচে’ আল হিলাল ছাড়াও রয়েছে পাচুকা, সালজবুর্গ ও রিয়াল মাদ্রিদ।

এইচ.এস/

আল হিলাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250