শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

একই গাছে হবে আলু ও টমেটো, শিখে নিন পদ্ধতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৪

#

ছবি-সংগৃহীত

একই গাছে উপরে ধরবে টমেটো আর মাটির নিচে ধরবে আলু। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান সময়ে কৃষি বিল্পবের মাধ্যমে বিজ্ঞানীরা অসম্ভবকে সম্ভব করেছেন। টমেটোর গাছের সাথে আলু গাছের গ্রাফটিং এর মাধ্যমে খুব সহজেই আলু গাছে টমেটোর ফলন পাওয়া যায়। চলুন তাহলে শিখে নেয়া যাক গ্রাফটিং কৌশল-

চাষের উপকরণ: প্রথমেই প্রাপ্তবয়স্ক আলু গাছ নিতে হবে। আলু গাছের কাণ্ডের সমান ব্যাস বিশিষ্ট টমেটো গাছ নিতে হবে। এরপর একটি ধারাল ছুরি অথবা কাটার নিতে হবে। সবশেষে রেপিং টেপ নিতে হবে।

যেভাবে ফলানো হয়: আলু এবং টমেটো একই গাছে ফলানোর উপায় হচ্ছে আলু গাছে টমেটোর গ্রাফটিং পদ্ধতি। টমেটো এবং আলু একই ঋতুর ফসল। তাই একই গাছে দুই ফসল উৎপাদনের ফলে সময় যেমন বাঁচে; তেমনি নিশ্চিত করা যায় জমির সর্বোত্তম ব্যবহার। এ জন্য মাটির উর্বরা শক্তি সর্বাধিক হওয়া দরকার। জমিকে সর্বোত্তম ব্যবহারের জন্য এটি দারুণ উপায়। প্রথমে আলু গাছ লাগাতে হবে। সেটিকে পরিণত হতে দিতে হবে। তারপর ফসল উঠানোর সময় সব আলু গাছ মূলসহ না উঠিয়ে কয়েকটি রেখে দিতে হবে।

আরো পড়ুন: কুড়িগ্রামের চরাঞ্চলে বেড়েছে ভুট্টা চাষ

গ্রাফটিং পদ্ধতি

একটি প্রাপ্তবয়স্ক আলু গাছকে (স্টক) মাটি থেকে প্রায় ১ ইঞ্চি উপরে ভি শেপ করে কেটে নিয়ে উপরের অংশটি ফেলে দিতে হবে। অন্যদিকে একটি টমেটো গাছকে (সায়ান) মাটি থেকে ৬-৭ ইঞ্চি কেটে আগাসহ উপরের অংশটি কেটে নিতে হবে। আলু গাছের সমান ব্যাস বিশিষ্ট টমেটো গাছ নিলে গ্রাফটিং করতে সুবিধা হয়। তারপর টমেটো গাছের কাটা অংশটি আলু গাছের কাটা অংশটির উপর প্রতিস্থাপন করতে হবে। গ্রাফটিং করা অংশটি রেপিং টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে। প্রতিস্থাপিত অংশ থেকে নতুন পাতা গজানোর আগ পর্যন্ত রেপিং টেপ খোলা যাবে না।

গ্রাফটিং এর সুবিধা

গ্রাফটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে- এটি সময় এবং স্থান সাশ্রয়ী। একই গাছে আলু এবং টমেটো উৎপাদনের ফলে অর্থনৈতিকভাবে বেশি লাভবান হওয়া সম্ভব।

এসি/ আই.কে.জে/

চাষ আলু-টমেটো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250