শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার *** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

আমেরিকায় গ্রিন কার্ডের আবেদনে করোনা টিকার সনদ লাগবে না

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকায় যারা গ্রিন কার্ডের (স্থায়ী বাসিন্দার নথি) জন্য আবেদন করবেন, এখন থেকে তাদের আর করোনার টিকার প্রমাণ বা সনদ দেখাতে হবে না। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে।

আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস জানায়, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত যেকোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।

এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর অভিবাসীদের ওপর খড়্গহস্ত হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়ার পরিধি বাড়িয়েছেন তিনি। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় আমেরিকায় বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তারা এর আওতায় পড়বেন।

এ ছাড়া ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে  সই করেছেন। এটিকে  চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও।

আরও পড়ুন: বৈধ ভ্রমণ নথি নেই : মালয়েশিয়ায় গ্রেফতার ৭১ বাংলাদেশি

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কীভাবে কার্যকর করতে চান, তা এখনো স্পষ্ট নয়। কারণ, জন্মসূত্রে নাগরিকত্বের এ সুবিধা আমেরিকার সংবিধানে সংরক্ষিত একটি বিষয়।

ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এ সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চান, তবে তাকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে।

সূত্র: বিবিসি

এসি/কেবি

আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250