সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

৭৭ কোটির বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মার্কিন অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়িতে। আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অভিনেত্রী কারা ডেলেভিনের বিলাসবহুল বাড়ি। যদিও সে সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে এখন লন্ডনে রয়েছেন ডেলভিনে। তবে অভিনেত্রীর প্রিয় বাড়িটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শুক্রবার (১৫ই মার্চ) সকালে লস অ্যাঞ্জেলেসে এই ঘটনাটি ঘটেছে। মাঝরাতেই আগুন লাগে ডেলেভিনের বাড়িতে। ১৩টি ইঞ্জিনসহ ৯৪ জন দমকল কর্মী সেখানে এসে পৌঁছান। এদের মধ্যে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। তাদের জরুরি ভিত্তিতে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, ঘটনাস্থলে চারটি অ্যাম্বুল্যান্স এসে পৌঁছায়। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। পুলিশের ভাষ্যমতে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

২০১৯ সালে বিলাসবহুল বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে। বাড়িটির আনুমানিক মূল্য সাত মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের হিসাবে প্রায় ৭৭ কোটি টাকা।

আরো পড়ুন: মশার পিঁয়াজু-শরবত খেতে চাইলেন শাহনাজ খুশি!

অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একের পর এক দমকল আসছে। একটি পোস্টে সকলকে ধন্যবাদ জানিয়ে কারা লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’

৩১ বছর বয়সী কারা ডেলেভিনে মডেল হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত। ২০১০ সালের শুরুতে ফ্যাশন মডেল হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন কারা। এরপর অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে ‘সুইসাইড গেম’-এ অভিনয় করেন।

এসি/

হলিউড অভিনেত্রী বিলাসবহুল বাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

Footer Up 970x250