সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

‘সীমা ছাড়িয়ে যাচ্ছে’, ক্রমাগত ট্রলিংয়ে সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তারকাদের জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনা যেন নিত্যসঙ্গী। এই বাস্তবতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাও। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হলেও, বেশির ভাগ সময়ই নেটিজেনদের মন্তব্য উপেক্ষা করে গেছেন তিনি। তবে এবার আর চুপ থাকলেন না।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সামাজিক মাধ্যমে ক্রমাগত ট্রলিং ও নেতিবাচকতার বিরুদ্ধে মুখ খুলেছেন ‘দাবাং’-খ্যাত এই অভিনেত্রী। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী স্পষ্ট জানিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের মাত্রা এমন জায়গায় পৌঁছেছে, যেখানে একা দাঁড়িয়ে এর মোকাবিলা করা প্রায় অসম্ভব।

সোনাক্ষী বলেন, “আমি মনে করি, সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন নেতিবাচকতার পরিমাণ এতটাই বেশি যে একজন মানুষ হিসেবে এর বিরুদ্ধে লড়াই করা যায় না। বিষয়টা সত্যিই সীমা ছাড়িয়ে যাচ্ছে।”

তিনি আরও জানান, সামাজিক মাধ্যম খুললেই নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়, যা মানসিকভাবে ক্লান্তিকর। 

অভিনেত্রীর ভাষায়, “পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রতিনিয়ত লড়াইয়ের বদলে অনেক সময় এড়িয়ে যাওয়াই ভালো মনে হয়। সোশ্যাল মিডিয়া খুললেই সব নেতিবাচকতা সামনে হাজির হয়। কত আর লড়বেন?”

তবে একটি বিষয়ে একেবারেই অনড় সোনাক্ষী। তিনি স্পষ্ট করে দিয়েছেন, পরিবারকে লক্ষ্য করে আক্রমণ এলে তিনি কখনোই নীরব থাকবেন না। 

অভিনেত্রী বলেন, “যদি কোনো মন্তব্য একেবারেই অসহনীয় হয়ে ওঠে, কিংবা আমার পরিবারকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, যা আমি মেনে নিতে পারি না, তখন আমি অবশ্যই প্রতিবাদ করব। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।”

জে.এস/

সোনাক্ষী সিনহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250