শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল উৎসব! প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। চলতি আসরে মিরপুরে মুখোমুখি দেখায় জয় পেয়েছিল রংপুর। এবার হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য সিলেট দলের। লাক্কাতুরায় ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

থার্টি ফার্স্ট নাইটের হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকার্সের। এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা। মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে হেরেছে ৩৪ রানে। ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে, ভেন্যুও এবার ভিন্ন। হোম ভেন্যুতে প্রতিশোধের লক্ষ্য স্ট্রাইকার্সের। ক্রিকেটপ্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে সিলেট-রংপুর লড়াই।

আরো পড়ুন : বিপিএলের সিলেট পর্ব শুরু আজ

সিলেটের একাদশে আসতে পারে পরিবর্তন। কর্নওয়াল সুস্থ, তাই ফিরতে পারেন দলে। রনি তালুকদার ও রাকিম কর্নওয়ালকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বাড়তি আত্মবিশ্বাস রংপুর রাইডার্স শিবিরে। বিপিএলেও উড়ছে তারা। জিতেছে ৩ ম্যাচের ৩টিতেই। সে ধারাবাহিকতা বজায় রাখতে চায় সোহানের দল।

এস/ আই.কে.জে/  

বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250