শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৮৫ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে বগুড়ায় ৮৫ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। সরকারি এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি হয়েছে কেবল ১২০ টাকা। 

শনিবার (২৩শে মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এ তথ্য জানান। এ সময় সদ্য নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সদ্য নিয়োগ প্রাপ্তদের শুভেচ্ছা জানানোর সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জামান, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল বেনজীর।

আরো পড়ুন: ডাকাত কাঁধে নেওয়া সেই পুলিশ সদস্য পাচ্ছেন পুরস্কার

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেবল মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই এবারে পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো অনিয়ম না হয় সেই ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগের প্রায় কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়। এবার আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ৮৫ জন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলের মধ্যে অধিকাংশ অতিদরিদ্র পরিবার থেকে এসেছে। এর মধ্যে ৭২ জন পুরুষ সদস্য ও ১৩ জন নারী সদস্য নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, ২০শে ফেব্রুয়ারি থেকে পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লাইনে দাঁড়ান জেলার ১২ উপজেলার ৩ হাজার ৮২৬ জন চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী। পরে লিখিত পরীক্ষায় যোগ্য ২৬৯ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল।

এইচআ/

বগুড়া পুলিশে নিয়োগ ট্রেইনি রিক্রুট কনস্টেবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250