শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

ডাকাত কাঁধে নেওয়া সেই পুলিশ সদস্য পাচ্ছেন পুরস্কার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ডাকাত কাঁধে নিয়ে প্রশংসা পাওয়া এএসআই মো. কামরুল পুরস্কার পাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী কল্যাণ সভাতেই তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি ভালো ও প্রশংসনীয় কাজে আমরা পুরস্কৃত করে থাকি। এই পুরস্কারে যেন অন্যান্য পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হন, তাই আমরা নাসিরনগরে ডাকাত ধরে প্রশংসিত হওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছি। আগামী কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।’

পুলিশ জানায়, গত শুক্রবার (২২শে মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের একটি জমি থেকে জীবন মিয়া (৫০) নামের ওই ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জীবন মিয়া হরিপুর গ্রামের হুরন আলীর ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সম্প্রতি তিনি মাধবপুর-হরিপুর সড়কে ডাকাতি করতে শুরু করেন।

আরো পড়ুন: প্রেমের টানে এবার ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী

জীবনকে গ্রেফতারে নাসিরনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে অভিযান করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন জীবন তার সঙ্গীদের নিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছেন। 

তখন পুলিশ সদস্যরা কৌশলে জীবনকে আটক করেন। কিন্তু জীবন পুলিশ সদস্যকে আঘাত করে ক্ষেতে নেমে পড়েন। এরপর পুলিশ সদস্যরা আবারও তাকে আটক করেন। কিন্তু জীবন কোনোভাবে হেঁটে আসতে রাজি হচ্ছিলেন না। এই সময় এএসআই মো. কামরুল তাকে কাঁধে তুলে নেন। কিছুদূর আনার পর তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, পুলিশের এক সদস্য হাসিমুখে ডাকাতির অভিযোগে গ্রেফতারকৃত এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, এমন একটি ছবি সম্প্রতি স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যাপক আলোচনা হয়। 

এইচআ/ আই. কে. জে/

পুলিশ ডাকাত ভাইরাল ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250