বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের *** ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর *** দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা *** সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী *** নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প *** নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো *** ৪ ‘বাংলাদেশি’র সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ *** ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ *** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ দেখছেন না আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

#

আজ রোববার (২৯শে জুন) বিকেলে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। বরং নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৯শে জুন) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় আছে কী না, এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘আমি তো হবে না (ফেব্রুয়ারিতে নির্বাচন) এ রকম কোনো লক্ষণ দেখছি না। আমি তো দেখছি হচ্ছে (নির্বাচন)। সারাদেশ নির্বাচনে নেমে পড়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। যে বিষয়টা হয়নি, সেটাকে শুধু শুধু প্রশ্নবিদ্ধ করে তো লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই।’

বিএনপির এ নেতা অভিযোগ করেন, কুমিল্লার ঘটনাকে রাজনীতিকরণ করে একটি পক্ষ নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে— সমস্যা সমাধান না করে রাজনীতিকরণের পথ বেছে নিলে সমস্যা বাড়তে থাকবে। সারাদেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং, একটা বিষয় পরিষ্কার হতে হবে—যারা এ বিষয়গুলো রাজনীতিকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণি পার হওয়ার সুযোগ খুঁজছেন, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নেই। কারণ মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারা করেছে সবাই জানেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মাদক-জুয়া প্রতিরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

দ্বিতীয়বার পাসপোর্ট হারালে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা-স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: সড়ক প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

নজিরবিহীন কূটনৈতিক সৌজন্য দেখিয়ে সিকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানালেন ট্রাম্প

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250