রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

বেতনভাতা নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৩ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশের এই অর্থনৈতিক সংকট বিবেচনা করে রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধরনের বেতনভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি। মঙ্গলবার ১২ই মার্চ) এ ঘোষণা দেন তিনি। 

প্রেসিডেন্টের সচিবালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

শুধু প্রেসিডেন্ট জারদারি নন, সংকটকালীন পরিস্থিতিতে বেতন না নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের নবনিযুক্ত স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণবিষয়ক মন্ত্রী মহসিন নাকভি।

আরো পড়ুন: রমজান উপলক্ষে বাংলাদেশসহ গাজায় ত্রাণসামগ্রী পাঠাল ৯ দেশ

মঙ্গলবার এক এক্স (সাবেক টুইটার) বার্তায় বেতন না নেওয়ার ঘোষণা দিয়ে নাকভি বলেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে সম্ভাব্য সব উপায়ে দেশের সেবা করার জন্য প্রস্তুত রয়েছি।’

রোববার (১০ই মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। 

 এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এসি/




বেতনভাতা পাকিস্তান প্রেসিডেন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250