বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

তিন জেলায় চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যেখানে একের পর এক সিনেমাহল বন্ধ হওয়ার খবরে হতাশ সিনেসংশ্লিষ্ট থেকে ভক্তরা, সেখানে নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ করে চমক দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। চলতি বছর ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও বগুড়ায় নতুন তিনটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ ও বগুড়ার দুটি প্রেক্ষাগৃহ নির্মাণ করছে স্টার সিনেপ্লেক্স। নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সটি আগামী ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে সিনেপ্লেক্সের কাজ চলমান। ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এ শাখায় তিনটি হল থাকবে।'

তিনি আরো বলেন, ‘বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজও চলছে। সেখানে দুটি হল থাকবে। সেটিও চলতি বছরেই উদ্বোধন করা হবে।’

মেসবাহ উদ্দিন আহমেদ জানান, স্টার সিনেপ্লেক্স এরই মধ্যে ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার শাখার কাজ অনেক আগেই শুরু হলেও শেষ হতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে বড় শহরগুলোতে মাল্টিপ্লেক্স চালুর ওপর জোর দেওয়া হলেও ভবিষ্যতে জেলা ও উপজেলা পর্যায়েও প্রেক্ষাগৃহ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্স-এর কাজও প্রায় শেষের পথে। এই মাল্টিপ্লেক্সটির মালিক চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল জানান, প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি চালু করার পরিকল্পনা রয়েছে।

জে.এস/

মাল্টিপ্লেক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250