মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির *** অস্থির মেক্সিকো থেকে একজন কর্মীকে ফেরাতে সব ফ্লাইটে টিকিট কিনল এক কোম্পানি *** প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন *** শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ই এপ্রিল *** কোটা নয়, মেধা বিবেচনায় আমার বাংলা একাডেমি পুরস্কার: ইসরাইল খান

পেঁয়াজের দাম আরও কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম।

শনিবার (৩০শে নভেম্বর) সকালে হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায় এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে সরবরাহ বেশি এবং ক্রেতা কম থাকায় দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ওআ/কেবি

পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250