বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য, পুবাইল থানার ওসিকে প্রত্যাহার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮শে অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতের আমির শফিকুর রহমানের উদ্ধৃতি নিয়ে একটি সংবাদমাধ্যম ফটোকার্ড করে। সেই ফটোকার্ডে ওসি শেখ আমিরুল ইসলাম ‘আগে গণভোট দরকার যে স্বাধীনতাবিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কি না?’ বলে মন্তব্য করেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে পুবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলামকে জিএমপির পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ফেসবুকে জামায়াতের আমিরের উদ্ধৃতি নিয়ে করা সংবাদমাধ্যমের ফটোকার্ডে মন্তব্য করেন শেখ আমিরুল ইসলাম। এর জেরে ২০শে অক্টোবর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামায়াতের গাজীপুর মহানগর মজলিশে শুরার সদস্য আমজাদ হোসেন ও পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসি আমিরুল ইসলাম পুবাইল থানায় যোগ দেওয়ার পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নেওয়া এবং জামায়াত ইসলামী ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। এ ছাড়া তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন।

সম্প্রতি তিনি জামায়াতের আমিরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেন। একজন সরকারি কর্মকর্তা হয়ে ওসি শেখ আমিরুল ইসলাম রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করছেন, যা প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ওসি আমিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ ওঠার আগেই ব্যবস্থা হয়ে গেছে। তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

শেখ আমিরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250