মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আদালত যেন সৎ সাহস নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন : ড. খন্দকার মোশাররফ হোসেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে যত আদালত আছে তারা যেন সত্যকে প্রতিষ্ঠা করেন। সৎ সাহস নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন।

বৃহস্পতিবার (২২শে আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত ১-এর বিচারক আবুল কাশেমের আদালত খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে খন্দকার মোশাররফ আদালতে উপস্থিত হন। খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তাকে খালাস প্রদান করা হয়। রায় ঘোষণা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।

আরও পড়ুন: পলকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। অর্থপাচার মামলায় আমাকে জেলে যেতে হয়েছে। দশ বছর ধরে প্রতিমাসে এক-দুইবার হাজিরা দিতে হয়েছে। নির্যাতিত হতে হয়েছে আমাকে।

খন্দকার মোশাররফ বলেন, বিশেষ জজ আদালত-১ এর বিচারক অত্যন্ত সৎ সাহস নিয়ে স্বাধীনভাবে রায় দিয়েছেন। আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিচারককে ধন্যবাদ জানাই। বর্তমানে যত আদালত আছে, তারা যেন এই ধরনের সত্যকে প্রতিষ্ঠা করে। সৎ সাহস নিয়ে বিচার প্রতিষ্ঠা করে সেই প্রত্যাশা করছি।

এসি/কেবি

আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250