সোমবার, ২রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিষ্টির আসনে এমপি হলেন এলিজা জামান *** কিছু শিল্পমালিকের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া *** গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ *** রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া *** সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: মরদেহ কোথায়, ঢাকাকে এখনো জানায়নি রিয়াদ *** শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের *** জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর *** পোশাকশ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী *** রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে?

মিষ্টির আসনে এমপি হলেন এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। কিছুক্ষণের মধ্যে নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি এই উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয়। ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন তিনি। ১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এলিজা জামানকে।

এলিজা জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250