মঙ্গলবার, ৩রা নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী *** ‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর *** আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির *** ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণ, জামায়াত নেতা আহত *** শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার *** ‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত *** চাপে বিশ্বকাপ পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা, তবে... *** শ্রমিকদের বিক্ষোভে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান *** শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সোনার দামে বড় লাফ, ভরি এখন কত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দুদিন আগে সোনার ভরিতে কমানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। তবে আজ সোমবার ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।

বাজুস জানিয়েছে, সোনার নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে ৩১ অক্টোবর (শনিবার) সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করে বাজুস।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

‘দীপ কৌশলে প্রশ্ন এড়াচ্ছেন, নীরব থাকছেন’—আবেদনে আরও ৩ দিন রিমান্ড মঞ্জুর

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে, আখতারুজ্জামানকে জামায়াত আমির

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না, মন্তব্য তথ্য উপদেষ্টার

🕒 প্রকাশ: ০৬:১৭ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

Footer Up 970x250