শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

বিয়ের দিন জুতো ছেঁড়ায় বিক্রেতাকে আইনি নোটিস!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

শ্যালকের বিয়েতে সেজেগুজে যাবেন বলে নতুন জুতো কিনেছিলেন ভারতের উত্তরপ্রদেশের এক ব্যক্তি। কিন্তু বিয়ের দিন সেই জুতো পরতে গিয়ে ওই ব্যক্তি খেয়াল করেন যে, জুতোটাই ছেঁড়া। তার পর তিনি বিয়েবাড়ি তো যেতেই পারেননি, উল্টে মানসিক ভাবে এতটাই নাকি বিপর্যস্ত হয়ে পড়েন যে, তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তার পরই জুতো বিক্রেতাকে আইনি নোটিস দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান পেশায় আইনজীবী ওই ব্যক্তি। জুতো বিক্রেতার অবশ্য দাবি, তাঁর উপর মানসিক চাপ তৈরি করে টাকা আদায়ের চেষ্টা করছেন ওই ব্যক্তি।

আরো পড়ুন : মৃত স্বামীর সঙ্গে ৪ বছর ঘুমিয়েছেন স্ত্রী!

উত্তরপ্রদেশের বাসিন্দা জ্ঞানেন্দ্রভান ত্রিপাঠী গত ২১শে নভেম্বর স্থানীয় জুতো বিক্রেতা সালমান হুসেনের কাছ থেকে এক জোড়া জুতো কেনেন। জ্ঞানেন্দ্রের দাবি, সালমান তাঁকে জানিয়েছিলেন যে, বিখ্যাত সংস্থার তৈরি জুতো সহজে ছিঁড়বে না। তার পর কিছু দিন বাক্সয় ভরা ছিল সেই জুতো। সম্প্রতি সেই জুতো পরতে গিয়ে জ্ঞানেন্দ্র দেখেন সেটি ছেঁড়া। তিনি অন্তত তেমনটাই দাবি করেছেন। শ্যালকের বিয়েতে নতুন জুতো পরে যেতে পারবেন না, এমনটা বুঝতে পেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে কানপুরের একটি হাসপাতালে ভর্তি করাতে হয়।

আইনি নোটিসে জুতো বিক্রেতা সালমানের কাছ থেকে প্রায় ১৩ হাজার টাকা দাবি করেছেন জ্ঞানেন্দ্র। এই টাকার মধ্যে তাঁর চিকিৎসার খরচ, জুতো কেনার খরচও ধরা আছে বলে জানিয়েছেন জ্ঞানেন্দ্র। অভিযোগের প্রেক্ষিতে সালমানের দাবি, কেনার সময় তিনি কখনওই বলেননি যে, জুতোটা বড় সংস্থার তৈরি। তাঁর আরও দাবি, ৫০ শতাংশ ছাড়ে জ্ঞানেন্দ্র যে জুতো কিনেছিলেন, তা ছিঁড়বে না, এমন কোনও নিশ্চয়তাও তিনি দেননি।

এস/ আই.কে.জে 


বিক্রেতা বিয়ের দিন আইনি নোটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250