মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

কর্মী বরখাস্ত করায় ইলন মাস্কের ৭ কোটি টাকা জরিমানা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজ প্রতিষ্ঠানের কর্মীকে বরখাস্ত করে বিপাকে পড়েছেন মাইক্রোব্লগিং সাইট 'এক্স' (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্ক। এক কর্মীকে বরখাস্ত করে রীতিমত জরিমানা গুনতে হচ্ছে বিশ্বের সর্বোচ্চ এই ধনকুবেরকে। সম্প্রতি ফরচুনের এক রিপোর্টে এসেছে এ তথ্য।

রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক 'এক্স' অধিগ্রহণের পর ২০২২ সালের ডিসেম্বরে গ্যারি রুনি নামের এক কর্মীকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়। তখন 'এক্স' এ গ্যারি ছিলেন একটি সিনিয়র পদে। এরপর ভুক্তভোগী কর্মী গ্যারি তার দেশ আয়ারল্যান্ডের আদালতে বরখাস্তের অভিযোগে 'এক্স' এর বিরুদ্ধে মামলা করেন। পরে সেই মামলার রায় হয়। যেখানে 'এক্স'-কে গ্যারির ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২ হাজার ৬৪০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়।

আরো পড়ুন : ম্যাপ ফিচার আসছে ইনস্টাগ্রামে

এ বিষয়ে 'এক্স' এর ওয়ার্কপ্লেস রিলেশনস কমিশন সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে কাজ করার জন্য গ্যারিকে ই-মেইল পাঠানো হয়েছিল। ঘটনাটি ২০২২ সালের নভেম্বরের। মাস্ক এক্স অধিগ্রহণের পরপরই তার কর্মীদের ইমেইল পাঠিয়ে জানিয়ে দেন যে, তাদের কাজের সময় আরও বাড়াতে হবে। তখন গ্যারি রুনিসহ বাকি কর্মীদের একদিন সময় বেঁধে দেওয়া হয়। 

সেই ইমেইলে প্রশ্ন রাখা হয়, প্রতিষ্ঠানের এই প্রস্তাবের সাথে তারা সম্মত কি না। পরে এমন ইমেইল আসার পর যারা সম্মত হয়নি, তারা স্বেচ্ছায় প্রতিষ্ঠানটি ছেড়ে দেয় বলে বিবেচিত হয়।

উল্লেখ্য, গ্যারি ২০১৩ সাল থেকে এক্স (টুইটার) এ কাজ করছিলেন।

এস/ আই.কে.জে/

ইলন মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250