সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

সেন্টমার্টিনে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। এর ফলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আগামী শনিবার (১০ই ফেব্রুয়ারি) থেকে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। তবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে টেকনাফ থেকে  সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এক্ষেত্রে সকল জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে। পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে অবগত করা হবে। 

ইয়ামিন জানান, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনা ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধের কারণে সীমান্তের এপারে কয়েকদিন ধরে আতঙ্ক চলছে।

ঘুমধুম ও পালংখালী সীমান্ত এলাকায় মিয়ানমারের ছোড়া গুলি ও মর্টারশেলে গতকাল মঙ্গলবারও অন্তত পাঁচজনের আহত হয়েছেন। অনেকের বাড়িঘরে এসে গুলি পড়েছে। এর আগে মিয়ানমার থেকে উড়ে আসা মর্টারের গোলার আঘাতে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নাগরিক মারাও গেছেন।

আরও পড়ুন: সময় ও খরচ কমলো সেন্টমার্টিন ভ্রমণে

সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়ি এবং সরকারি আশ্রয়কেন্দ্রে ওঠেন। কয়েকদিনের যুদ্ধের মধ্যে সাহস করেও যারা ভিটেমাটিতে ছিলেন গতকাল তারাও বাড়ি ছেড়ে যান।

গতকাল এবং আজকে সকাল হতে ঘুমধুম সীমান্ত এলাকা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। গোলাগুলির শব্দও তেমন শোনা যায়নি বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন। 

এসকে/ 

সেন্টমার্টিন ভ্রমণ নিষেধাজ্ঞা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250