মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’ *** চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা *** অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ *** এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা *** কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা *** ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ *** আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি, আমাদের স্কোর খুবই হতাশাজনক: টিআইবি *** নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখছি না: মির্জা ফখরুল *** মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী ধানের শীষের প্রচারে, নেটিজেনদের আক্রমণ

স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানালেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করে প্যালেস্টাইনে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন। সোমবার (১২ই ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) একটি সংবাদ সংস্থা জানিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি রাফাহ শহরের অবস্থা নিয়েও আলাপ করেন দ্বিতীয় আব্দুল্লাহ। ইসরায়েলের সামরিক অভিযানের কারণে রাফাহ শহরে আরেকটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জর্ডানের বাদশাহ বলেন, আমরা রাফাহতে ইসরায়েলি আক্রমণ সহ্য করতে পারি না। এটি আরেকটি মানবিক বিপর্যয় তৈরি করতে যাচ্ছে, এটি প্রায় নিশ্চিত।

আরো পড়ুন: রমজানে মসজিদে নববিতে প্রায় ৯০ লাখ ইফতারির প্রস্তুতি

প্যালেস্টাইনে ইসরায়েলি আগ্রাসনের অবসান ঘটাতে পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চাপ দেন বাদশাহ আব্দুল্লাহ। তিনি বলেন, আমাদের এখন একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি দরকার। এ যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। আমরা কেবল পাশে দাঁড়িয়ে থেকে এটি চলতে দিতে পারি না।

বাদশাহ আব্দুল্লাহর মতো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন জো বাইডেনও। এছাড়া গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাস নিধনে ইসরায়েল যেসব হামলা চালাচ্ছে তাতে ‘অনেক বেশি’ নিরীহ প্যালেস্টাইনি নিহত হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু তারপরও হামাসকে পরাজিত করতে ইসরায়েলকে সময় দিতে ছয় সপ্তাহের বিরতি চাইছেন বাইডেন।

সূত্র: আনাদোলু

এইচআ/ আই. কে. জে/ 


গাজায় যুদ্ধবিরতি জর্ডান-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘জামায়াত নেতৃত্বাধীন জোটও শেষ পর্যন্ত বিজয়ী হতে পারে’

🕒 প্রকাশ: ০৭:৪৫ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

চিহ্নিত মহল গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সহ্য করা হবে না: প্রধান উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইলস: হুমকিতে স্টারমারের প্রধানমন্ত্রিত্ব, সম্ভাব্য মুখ পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

কুখ্যাত এপস্টেইনের ‘পুরুষ ক্লাবে’ নারীদের কীভাবে দেখা হতো

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250