বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেফতার ২

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিদেশে শ্রমিক পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতার দুজন হলেন- আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌস।

শনিবার (৫ই অক্টোবর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপি জানায়, হামিদুল ইসলাম নামে এক ব্যক্তি গত ৫ই সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি প্রতারণার মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, হামিদুল ইসলামের সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় হয় মো. আলমগীর হোসেনের। তার কথা বিশ্বাস করে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে ৩৪ জন লোক পাঠানোর বিষয়ে চূড়ান্ত করা হয়।

২০২৩ সালের ২রা জুলাই পল্টন থানার আল-তাকদির ইন্টারন্যাশনালে বসে আসামিদের পাঁচটি পাসপোর্ট ও নগদ পাঁচ লাখ টাকা দেন। এরপর বিভিন্ন তারিখে ৫৪ লাখ ৪৭ হাজার টাকা দেওয়ার পরও তারা ১১ জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পায়নি। তাছাড়া ২৩ জনকে জাল ভিসা দেন। হামিদুল ইসলাম তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন মডেল থানায় মামলাটি করেন।

মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে  জানান, গত ৩রা অক্টোবর হাতিরঝিল এলাকা থেকে আলমগীর হোসেন ও জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে মামলার ঘটনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

পল্টন মডেল থানার মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

ওআ/কেবি

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250