ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে পাঁচ সদস্যের বোর্ড গঠন করেছে সরকার।
আজ রোববার সকালে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ বোর্ড ঘোষণা করেন।
একজন জ্যেষ্ঠ বিচারপতি বোর্ডের চেয়ারম্যান হবেন। বোর্ডের বাকি পাঁচ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকদের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, শ্রমিকদের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার।
আরিফুল হক বলেন, ‘আমরা আশা করি, দ্রুততম সময়ে বোর্ড বসবে এবং এটিকে একটি পর্যায়ে নিয়ে যাবে।’
তিনি বলেন, ‘শ্রমিকদের দাবি ছিল মজুরি বোর্ড। আজকে মজুরি বোর্ড গঠন করা হলো। আশা করি, এখন তারা রাস্তা ছেড়ে কলকারখানায় যোগ দেবে।’
খবরটি শেয়ার করুন