শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

আইইউবিএটি’র বৃত্তি পাবে ৫০ প্যালেস্টাইনি নারী শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষায় ৫০ জন প্যালেস্টাইনি নারী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বলে জানিয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। 

প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান শনিবার (২৭শে এপ্রিল) আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রব ও কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বৃত্তির বিষয়টি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। এসময় প্যালেস্টাইনের নারী শিক্ষার্থীদের আইইউবিএটিতে ভর্তি করানোর বিষয়ে আলোচনা করেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত। এছাড়া আইইউবিএটি ও প্যালেস্টাইনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, শিক্ষাক্ষেত্রে তথ্যের আদান-প্রদানের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

আরো পড়ুন: পাঁচ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে আজ

কোষাধ্যক্ষ রাষ্ট্রদূতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে গণমাধ্যমকে বলেন, উচ্চশিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিষ্ঠার শুরু থেকেই আইইউবিএটি বিশেষ বৃত্তি দিয়ে এসেছে। এবার ৫০ জন প্যালেস্টাইনি নারী শিক্ষার্থী বৃত্তিসহ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন, যা সারা বিশ্বে উচ্চশিক্ষায় বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এইচআ/ 

আইইউবিএটি প্যালেস্টাইনি নারী উচ্চশিক্ষায় বৃত্তি ইউসুফ এস ওয়াই রামাদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250