সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিল্পে গ্যাস সরবরাহ কাল থেকে আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী *** সাইবার সুরক্ষা আইনে ফিরছে ডিএসএর ছায়া, মতপ্রকাশ নিয়ন্ত্রণের শঙ্কা *** ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী *** এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের ছবি *** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি *** শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা *** সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী *** সাত ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন, ১২ নভেম্বর শুরু *** স্বাধিকার চায় স্কটল্যান্ড–ওয়েলস–উত্তর আয়ারল্যান্ড, ঘোষণা আসতে পারে আজ *** মেসি কখনো এভাবে বলেননি, ইয়ামালের সমালোচনায় সাবেক বার্সা তারকা

দেশের নাগরিক হিসেবে অধিকার ভোগ করতে প্রস্তুত: নিরাপত্তা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ১৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে অধিকার রয়েছে তা পূর্ণাঙ্গরূপে ভোগ করতে প্রস্তুত রয়েছি। আজ রোববার (১৮ই মে) গণমাধ্যমে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

এদিকে সম্প্রতি বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা খলিলুর রহমানকে বিদেশি নাগরিক বলে অভিযোগ করার পর অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা এমন মন্তব্য করেছেন।

এ ছাড়া বিএনপির ওই নেতার অভিযোগের জবাবে ড. খলিলুর রহমান আজ গণমাধ্যমকে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণের দায়ভার অভিযোগকারীর ওপর বর্তায় এবং প্রয়োজনে তা আদালতে প্রমাণ করতে হবে।’

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরো বলেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি।’

এর কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন বিদেশি নাগরিক।

আরএইচ/

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250