বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

চাঁদাবাজ-ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন। 

সোমবার (১১ই নভেম্বর) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন। সভায় গত জুলাই-সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা করা হয়।

সভায় সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত আইজিপি অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তিনি পলাতক আসামি গ্রেফতারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ প্রদান করেন। তিনি মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মো. আকরাম হোসেন বলেন, থানায় আগত সেবা প্রত্যাশীদেরকে তাদের কাঙ্খিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের শৈথিল্য প্রদর্শন করা যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদেরকে আরও নিষ্ঠাবান হতে হবে।

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজা পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওআ/কেবি

আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250