রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১২ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আজ সোমবার (১২ই মে) ইনস্টাগ্রাম পোস্টে ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন তিনি। খবর এএফপির।

আজ সোমবার অবসরের ঘোষণায় কোহলি লিখেছেন, ‘আজ থেকে ১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল জার্সি পরেছিলাম। সত্যি বলতে, এ ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে, কখনও কল্পনাও করিনি। এ ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে, আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারাজীবন বয়ে বেড়াব।’

এদিকে ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। তিনি গত ১৪ বছরে ১২৩ টেস্ট খেলে, ৩০ সেঞ্চুরিসহ ৯২৩০ রান করেছেন। 

বিরাট কোহলি আরও লিখেছেন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভব থাকে। এ ছাড়া নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘদিনের সংগ্রাম, ছোট ছোট মুহূর্ত—যেগুলো কারো চোখে পড়ে না, সেগুলোই সারাজীবন মনে গেঁথে থাকে।

বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে নিজের মতামত জানিয়ে কোহলি লিখেছেন, ‘এখন যখন আমি এ ফরম্যাট থেকে সরে যাচ্ছি, এ সিদ্ধান্ত তেকে বের হওয়া সহজ নয়। আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। আমি টেস্ট ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।’

এ ছাড়া বিদায়বেলায় ভারতের ২৬৯তম টেস্ট ক্রিকেটার কোহলি লিখেছেন, ‘আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে সবসময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে।’

আরএইচ/

টেস্ট ক্রিকেট বিরাট কোহলি অবসরের ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250