বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই *** বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন *** পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ *** নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী *** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ

বিপিএলে ফর্মে ফিরে কী বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যার ভুগছিলেন সাকিব আল হাসান। চোখের সমস্যার জন্য বল দেখতেই হিমশিম খেতে হচ্ছিল নাম্বার ওয়ান অলরাউন্ডারের। এরপর চেষ্টা করেছেন নিজেকে ফিরে পেতে। কখনো চশমা পরে, কখনো হেলমেটে টেপ দিয়ে, মাথা বাঁকিয়ে নিজের ব্যাটিংটা ঠিক করতে চেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। 

বিপিএলেও ব্যাট হাতে সময় ভাল যাচ্ছিল না তার। তবে টানা ব্যর্থতার বেড়াজাল থেকে বেরুলেন দুর্দান্ত ঢাকার বিপক্ষে। টানা অনুশীলনের ফলই যেন মিলেছে মিরপুর শের-ই বাংলা মাঠে।  গতকাল (৬ই ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ২০ বলে করেছেন ৩৪ রান। ৩ ছয় আর ১ চারের পর অবশ্য আউট হয়েছেন বড় শট খেলতে গিয়েই। এমন ব্যাটিংয়ের পর অবশ্য সাকিব নিজেও কিছুটা স্বস্তিতে থাকার কথা। তবুও ম্যাচ শেষে জানালেন নিজের অতৃপ্তির কথা ব্যাটিং নিয়ে।

আরো পড়ুন: ১০৬ রানের জয়ে সমতায় ফিরলো ভারত

রংপুরের হয়ে ম্যাচসেরা হওয়া সাকিব বলেন, 'ভালো ব্যাটিং করিনি। তবে হ্যাঁ, কিছু বল খেলতে পেরেছি, সেটা জরুরি ছিল। ২০ বলের মতো খেলেছি। তো পরের দুই ম্যাচে লক্ষ্য থাকবে ৩০ বল করে যদি খেলতে পারি, আমার জন্য ভালো হবে। আমার ছন্দ ফিরে আসার সম্ভাবনাটা আরও ভালো হবে।'

বোলিংয়ে অবশ্য সাকিব ফিরিয়েছেন ৩ ব্যাটারকে। যে কারণে তৃপ্তি ঝরেছে তার কণ্ঠে, 'বোলিং ভালোই হচ্ছে। এখনও যেহেতু আঙুলের চোট পুরোপুরি সারেনি, তো সেই হিসাবে আমার মনে হয়, ভালোই হচ্ছে।'

এইচআ/ এসি 

সাকিব আল হাসান বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে তরুণীকে হত্যা করেন বাবা ও ভাই

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

বজ্রপাতে জ্বালানিমন্ত্রীর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে আগুন

🕒 প্রকাশ: ০৭:৪৮ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দেশ সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জাতীয় স্বার্থ

🕒 প্রকাশ: ০৬:৩১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

নতুন এলএনজি টার্মিনালসহ ১৫০ কূপ খননের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250