শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি *** ‘কোরআনকে সরাসরি সংবিধান বলা ঠিক নয়’ *** জামায়াতের পাশাপাশি আওয়ামী লীগকেও নিজেদের ভূমিকার হিসাব মেলাতে হবে: ড্যানিলোভিচ *** ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে *** নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক কী বাতিল, যা জানা যাচ্ছে

সিইসি ও কমিশনারদের বাড়তি নিরাপত্তা দিতে ডিএমপিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা (এসকর্ট) চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (১৩ই ডিসেম্বর) ডিএমপি কমিশনারের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, ১১ই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এ সূত্রে সিইসি ও অন্য চার নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন।

চিঠিতে সিইসির জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়ার কথা বলা হয়েছে।

এদিকে, আরেক চিঠিতে সারাদেশে মাঠপর্যায়ে আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

চিঠিতে বলা হয়, নির্বাচনের সময়সূচির জারির পর দুর্বৃত্তরা লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করেছে। সারাদেশে মাঠপর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা, উপজেলা, থানা নির্বাচন অফিসগুলোতে নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে। এ পরিপ্রেক্ষিতে সারাদেশে মাঠপর্যায়ের ইসির কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশের ফোর্স মোতায়েন করতে বলা হয়েছে চিঠিতে।

অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের জন্য তিন মেট্রোপলিটন পুলিশকে নির্দেশ দিয়ে চিঠি দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250