সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

টাকা পাচার রোধে প্রধানমন্ত্রীকে কঠিন হওয়ার অনুরোধ করলেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি- এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘এই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয়। এটা তাদের (বাংলাদেশ ব্যাংকের) রিপোর্ট। তাহলে এতদিন তারা কী করেছিল? তারা কি জানে না কোন আইটেমের দাম কত?’

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা কোথায় যাবো? অর্থ ও বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন..। বাংলাদেশ ব্যাংক চুপচাপ বসে থাকে। কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করেন, এটা ওভার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য বেশি দেখানো) হচ্ছে না আন্ডার ইনভয়েজ (প্রকৃত দামের চেয়ে মূল্য কম দেখানো) হচ্ছে তারা কি জানে না? আমদানি-রপ্তানি একটি বিভাগ দেশে আছে না?’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৩শ কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সরকার শক্তভাবে এগুলো দেখভাল না করলে দেশ খালি হয়ে যাবে। কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যাংক তো খালি হয়ে গেছে। ব্যাংকের মাধ্যমে এই যে যায়, নিশ্চয়ই এটা ওভার ইনভয়েজ, আন্ডার ইনভয়েজ। এগুলো দেখার দায়িত্ব কার?’

পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে চুন্নু বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নেগেটিভ নিউজ দেখলে মনটা খারাপ হয়ে যায়। হাসপাতালে ঢোকানো হলো, তারপর বলা হলো মারা গেছে। খতনা করাতে গিয়ে মৃত্যু হয়েছে। আমার মনে হয় এত এলোমেলো হচ্ছে। প্রধানমন্ত্রীকে বলবো আপনি কঠিন হোন। মানুষ এখন ভাবছে সরকারি দল, বিরোধী দল কী করে? জবাবদিহি কোথায়? সরকার শক্ত না হলে আমাদের তো যাওয়ার জায়গা নেই।’

আই.কে.জে/

মুজিবুল হক চুন্নু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250