বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সবজিতে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক *** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

অবশেষে মেট্রোরেল চলাচল শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর অবশেষে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। রোববার (৪ঠা ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

এর আগে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনের উপরের বৈদ্যুতিক তারে জিরো ভোল্টেজ হওয়ার কারণে দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়।  

ডিএমটিসিএলের একজন কর্মকর্তা বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস)(বৈদ্যুতিক তার) জিরো ভোল্টেজ হওয়ায় প্রায় দুই ঘণ্টা যাবৎ মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ওসিএসে ভোল্টেজ ফিরিয়ে আনতে কাজ করেন। 

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা  বলেন, আমরা ধারণা করেছি-ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েচিল। এটাকে ‘ওসিএস স্ট্রিট’ করা বলে।

মাঝপথে বন্ধ হয়ে পড়া মেট্রোর ভেতরে থাকা যাত্রী মাহমুদুল হাসান বলেন, আজ প্রথম দেখলাম— মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালের মতো আটকে আছে। কী হয়েছে, বুঝতে পারছি না। দীর্ঘক্ষণ ভেতরে বসে আছি। প্রায় এক ঘন্টা হতে চলেছে, আর কতক্ষণ আটকে থাকা লাগবে, কিছুই বুঝতে পারছি না।

এইচআ/ওআ


মেট্রোরেল যান্ত্রিক ত্রুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250