শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী *** হুতিদের ড্রোন হামলা, গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন বন্ধ করল সৌদি আরব *** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে

পুলিশ সপ্তাহ শুরু, উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা‎

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

শুরু হয়েছে ‎পুলিশ সপ্তাহ ২০২৫। আজ মঙ্গলবার (২৯শে এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদানের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন তিনি।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ‘আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর পুলিশ সপ্তাহ ২০২৫ আয়োজন করা হয়েছে।

চারদিনের এ আয়োজনে নানা বিষয় থাকছে। উদ্ভোধনী ‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

এ সময় ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সব পদবির পুলিশ সদস্যরা।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250