শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তৈরি হবে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল, গল্প চূড়ান্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এ গল্প। 

অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন সিনেমাটির গল্পকার ও চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা হয়েছে সালমানের। বজরঙ্গির সিকুয়েল নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে। বিজয়েন্দ্র প্রসাদ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন। 

তিনি বলেন, ‘গত ঈদে সালমানের সঙ্গে দেখা করেছিলাম। তাকে আমি গল্পের কয়েকটা লাইন শুনিয়েছি। তিনি পছন্দও করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ তেলুগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার। তার চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘মাগাধিরা’, ‘বাহুবলি’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘মনিকর্নিকা’, ‘থালাইভি’ ও ‘আরআরআর’সহ ২৫টির বেশি সিনেমা। হিন্দিতে যে কয়েকটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি, বজরঙ্গি ভাইজান সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত।

বজরঙ্গির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন কবির খান। দ্বিতীয় পর্বও তার হাতে তৈরি হতে পারে। সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হর্ষালি মালহোত্রা। 

বজরঙ্গির গল্পে দেখা গিয়েছিল, ছয় বছর বয়সী পাকিস্তানি মেয়ে মুন্নি হঠাৎ হারিয়ে যায়। তার দেখা পান সালমান অভিনীত চরিত্র পবন কুমার। উদ্ধার করে নিয়ে আসেন। মুন্নি কথা বলতে পারে না। ইশারায় বোঝা যায়, তার বাড়ি পাকিস্তানে। তাকে বাড়ি ফেরানোর দায়িত্ব নেন পবন।

দ্বিতীয় পর্বে কী গল্প হবে, সেটা এখনো জানা যায়নি। তবে গল্পে যে চমক থাকবে, তা আন্দাজ করা যায়।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250