মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চ্যাটজিপিটিতে ‘বিপ্লব’ আনছে নতুন চিপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। এর মধ্যে বেশ এগিয়ে চ্যাটজিপিটি। কিন্তু এবার চ্যাটজিপিটিতে ‘বিপ্লব’ আনতে চলেছে নতুন এআই চিপ।

২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত এই চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। কিন্তু এবারের সোহু নামের এই চিপ অন্যান্য চিপের তুলনায় চ্যাটজিপিটির মতো সফটওয়্যারে ট্রান্সফর্মারকে চালাতে পারে ২০ গুণ দ্রুত সময়ে।

উদাহরণস্বরূপ বলা যায়- হিন্দি, গুজরাটি বা তামিলে কোনও প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ফরাসি, ইংরেজি কিংবা জার্মান ভাষায় উত্তর দিতে পারা সম্ভব হবে এই ধরনের চিপ থাকলে। এটা খুব তাড়াতাড়ি টেক্সট ও ইমেজ একইসঙ্গে ‘রিড’ করতে পারে। 

আরো পড়ুন : ডিলিট করা ছবি ফিরে পাবেন মাত্র এক মিনিটে!

ফলে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে, ভবিষ্যতে ভিজ্যুয়াল প্রশ্নোত্তর পর্ব চালাতে পারবে চ্যাটজিপিটি। অর্থাৎ কার্যতই ইন্টারভিউয়ের মতো কোনও কিছু চালিয়ে যাওয়া অসম্ভব হবে না। কিন্তু এখনও পর্যন্ত এসবই রয়েছে ‘থিয়োরি’ হিসেবে। আপাতত এর ব্যবহারিক প্রয়োগ কী দাঁড়ায় সেটাই দেখার বিষয়। 

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের একাংশ বলছেন, অচিরেই এই চ্যাটবটের কারণে অনেকে চাকরি হারাবেন। এমন কথা কার্যত মেনেও নেন ওপেনএআই সংস্থার সিইও স্যাম অল্টম্যান। আবার এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে দেখা গেছে সঠিক উত্তর দিচ্ছে না চ্যাটজিপিটি।

এস/ আই.কে.জে


চ্যাটজিপিটি এআই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250